Skip to main content

Posts

Recent posts

আমাদের আরও সাহায্য প্রয়োজন' আফগানিস্তানে বাড়ছে মৃতের সংখ্যা

হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। আমাদের তাঁবু দরকার। আমাদের ওষুধ দরকার। রেড ক্রস সহায়তা দিচ্ছে, কিন্তু আমাদের আরও সাহায্যের প্রয়োজন," বিবিসির নিউজআওয়ারকে এভাবেই বলছিলেন আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কুনারের আসাদাবাদ এলাকার প্রাদেশিক হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার এই বাসিন্দা জানান, তার ছোট হাসপাতালেই ২০০ জনেরও বেশি মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। কিছু দেশ এই দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিলেও, "এখনও পর্যন্ত আমরা কিছুই পাইনি," বলেন তিনি। "আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তালেবানের সাথে তাদের যেকোনো মতপার্থক্য দূরে সরিয়ে আফগানদের সাহায্য করা এবং সাহায্য পাঠানো," বলেন ওই চিকিৎসক। জাতিসংঘ মানবিক সংস্থার প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রবিবার গভীর রাতে পূর্ব আফগানিস্তানে আঘাত হানা ছয় মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

নুরের আহত হওয়ার ঘটনা ঘিরে অস্থিরতা, সামনে আসছে নানা প্রশ্ন

সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর আহতের ঘটনা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ঠিক এই ঘটনাগুলো যখন ঘটছে তার মাত্র একদিন আগেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এমন অবস্থায় গণঅধিকার পরিষদ - জাতীয় পার্টি সংঘাত ইস্যু ঘিরে দেশের রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেটির পেছনে অন্য কোনো কারণ আছে কী-না সেই আলোচনাও দেখা যাচ্ছে রাজনীতির আলোচনায়। এমনকি বর্তমানে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা মনে করছেন, নির্বাচনকে পেছানো বা ব্যহত করার একটি পরিকল্পিত উদ্দেশ্য থাকতে পারে এই হামলার পেছনে। শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেছেন,"পরিকল্পিতভাবে নির্বাচনকে ব্যাহত করার জন্য রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করার জন্য একটা মহল কাজ করছে।"।

ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির

আগামী মাসের দ্বিতীয়ার্ধে ভারতের জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে যাওয়ার কথা থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড এই সফরের জন্য এখনো কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি। ফলে এই সিরিজটি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় সরকারি সূত্র বিবিসি বাংলাকে এ খবর নিশ্চিত করেছেন। অগাস্ট মাসের ১৭ থেকে ৩১ তারিখের ভেতরে ঢাকা ও চট্টগ্রামে ভারতীয় দলের তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টিটোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে পুরোপুরি 'রাজনৈতিক কারণেই' যে ভারতীয় ক্রিকেট দলের এই বাংলাদেশ সফরে ভারত সরকার সায় দিচ্ছে না, সেই ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। দিল্লি মনে করছে, এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের মধ্যে যে ধরনের শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতে যে ধরনের 'বিরূপ মনোভাব' দেখা যাচ্ছে – তাতে সে দেশে ভারতের ক্রিকেট টিমের সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না।

নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে: বিএনপি মহাসচিব

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে, বিচার বিভাগের কর্মকর্তাদের পদায়ন, বদলি, পদোন্নতি, ছুটি, শৃঙ্খলার মতো বিষয়ের নিয়ন্ত্রণ নির্বাহী বিভাগের কাছ থেকে ফের সুপ্রিম কোর্টের অধীনে ন্যস্ত করার সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট। দিনের সবশেষ খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...